Tanjib Sarowar – Dube Dube(ডুবে ডুবে) Lyrics

তুমি না ডাকলে আসবো না

কাছে না এসে ভালোবাসবো না

দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?

নাকি চলে যাওয়ার বাহানা বানায়?

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি।

এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে

চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,

আমি গোপনে ভালোবেসেছি,

বাড়ি ফেরা পিছিয়েছে

তোমায় নিয়ে যাবো বলে।

একবার এসে দেখো,

এসে বুকে মাথা রেখো

বলে দেবো চুলে রেখে হাত।

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরোনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি।

ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়

শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি,

আমি গোপনে ভালোবেসেছি,

বাড়ি ফেরা পিছিয়েছে

তোমায় নিয়ে যাবো বলে।

একবার এসে দেখো,

এসে বুকে মাথা রেখো

বলে দেবো চুলে রেখে হাত…

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি।

Song: Dube Dube
Artist, Tune & Lyrics: Tanjib Sarowar
Music: Sajid Sarkar
DOP & Director: Chandan Roy Chowdhury
AD: Sorowar Rana
Edit & Color: Chandan Roy Chowdhury
Post Production: Black Cat Studio

Related posts

Arnab Dutta – Tomaroi Obheshe (তোমারই অভ্যেসে) Lyrics

Anweshaa & Mohammed Irfan – Tui Chhili Tai তুই ছিলি তাই Lyrics

Mohammed Irfan – Haoar Sorir (হাওয়ার শরীর) Lyrics