Arnab Dutta – Tomaroi Obheshe (তোমারই অভ্যেসে) Lyrics

তোমারই অভ্যেসে

হয়তো রাতের শেষে

সাজিয়ে নিয়ে গাইবো তোমার

ঘরে ফেরার গান

তোমার চোখের আলো

যা কিছু ধারালো

স্মৃতির পালক জমিয়ে রাখে

খুচরো অভিমান

জানি, এভাবেই বদলে যাবে প্রেমের অভিধান

জানি, এভাবেই বদলে যাবে দু-চোখের আজান

নিভে যাওয়া রাস্তা সব

ফিরতে চাওয়া অসম্ভব

কথার ঠোঁটে পুড়ছে কথা, পুড়ছে অনুভব

ঠিক তখনই বৃষ্টি হোক

আঙুল ছুঁয়ে স্বপ্ন-লোক

রাতের শরীর মুছিয়ে দেবে, দূরত্বের বয়ান

জানি, এভাবেই বদলে যাবে প্রেমের অভিধান

জানি, এভাবেই বদলে যাবে দু-চোখের আজান

Song: Tomaroi Obheshe (তোমারই অভ্যেসে)

Singer: Arnab Dutta
Feat: Tina Bhowmick & Kushal Bhowmick
Lyrics: Saikat Ghosh
Music: Debdeep Banik

Related posts

Anweshaa & Mohammed Irfan – Tui Chhili Tai তুই ছিলি তাই Lyrics

Mohammed Irfan – Haoar Sorir (হাওয়ার শরীর) Lyrics

Pritom Hasan , Dola Rahman – Chand Mama Lyrics