Anweshaa & Mohammed Irfan – Tui Chhili Tai তুই ছিলি তাই Lyrics

তুই ছিলি তাই

আলো হয়ে গাই

ভেজা পালকে

মিঠে রোদ জমাই তোর ছায়াকে

ছুঁয়ে দিতে ভেসে যাই

তুই ছিলি তাই

ভালোবেসে যাই

চোখে ,পলকে লিখে তোর কথাই

তোর হাসিতে আমি আমায় খুঁজে পাই

এভাবে কেন তুই আমায় এত চাস

কখনও যদি আলগোছে বলে যাস

ভালো হয়

বেখেয়ালি বুকে যে কথা রাখা থাকে

সে কথা-নদী যাবে মোহনায়

তোর হাত ধরে সে নামবে সাঁতারে

সে দুলবে জোয়ারে হাওয়ায়

হাওয়ায়

জেনেছে জোনাকি সে চাওয়ার মানে কী

কেন রাত জাগে মন কি কারণ

মেনেছে তারা’রা কোন পথে মেঘেরা

লুকিয়ে রেখে যায় সে গোপন

আমাকে ঘিরে তোর ঠোঁটের পিছুটান

বাড়িয়ে দিলে খুব চেনা কোনো গান ভালো হয়

বেখেয়ালি বুকে যে কথা রাখা থাকে

সে কথা-নদী যাবে মোহনায়

তোর হাত ধরে সে নামবে সাঁতারে

সে দুলবে জোয়ারে হাওয়ায়

হাওয়ায়

আমারও জানা নেই সে চাদর বোনা নেই

এই শুরুর , সেই প্রথম দিন তেমন

তবুও সে আবেশ রেখে যায় আজও রেশ

নিয়ে যায় তোর দিকে এই জীবন

এভাবে কেন তুই আমায় এত চাস

কখনো যদি আলগোছে

বলে যাস ভালো হয়

বেখেয়ালি বুকে

যে কথা রাখা থাকে

সে কথা-নদী

যাবে মোহনায়

তোর হাত ধরে

সে নামবে সাঁতারে

সে দুলবে জোয়ারে হাওয়ায়

হাওয়ায়

Song: Tui Chhili Tai তুই ছিলি তাই

Singers: Anweshaa & Mohammed Irfan
Featuring: Nadeem Akhtar & Gargi Debnath
Music: Dabbu
Lyrics: Rajiv Dutta

Related posts

Arnab Dutta – Tomaroi Obheshe (তোমারই অভ্যেসে) Lyrics

Mohammed Irfan – Haoar Sorir (হাওয়ার শরীর) Lyrics

Pritom Hasan , Dola Rahman – Chand Mama Lyrics