Rabindranath Tagore – Esho Hey Boishakh (এসো হে বৈশাখ) Lyrics

এসো হে বৈশাখ, এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা

দূর হয়ে যাক, যাক, যাক

এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো।

যাক পুরাতন স্মৃতি,

যাক ভুলে যাওয়া গীতি,

যাক পুরাতন স্মৃতি,

যাক ভুলে যাওয়া গীতি,

অশ্রুবাষ্প সুদূরে মিলাক যাক, যাক

এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো।

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,

অগ্নিস্নানে শুচি হোক ধরা,

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,

অগ্নিস্নানে শুচি হোক ধরা,

রসেরো আবেশরাশি শুষ্ক করি দাও আসি,

আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।

মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক, যাক, যাক

এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো

তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা

দূর হয়ে যাক, যাক, যাক

এসো, এসো

এসো হে বৈশাখ, এসো, এসো..

Song : Esho Hey Boishakh
Artist: Jayati Chakraborty
Lyricist : Rabindranath Tagore

Related posts

Arnab Dutta – Tomaroi Obheshe (তোমারই অভ্যেসে) Lyrics

Anweshaa & Mohammed Irfan – Tui Chhili Tai তুই ছিলি তাই Lyrics

Mohammed Irfan – Haoar Sorir (হাওয়ার শরীর) Lyrics