বোবা ঢাকে পড়লো কাঠি,
শারদীয়ায়
কাশের বনে, উথাল পাথাল
শরৎ হাওয়ায়
আলোর খেলা, রঙের মেলা,
পাড়ায় পাড়ায়
শহর ভীড়ে হৃদয় আমার,
তোমাকে চায়
পুজোর আমেজে,
গা ভাসিয়ে
প্রাণে খুশির ঝলক
হৈ-চৈ হুল্লোড়ে,
চারদিন রাতভোরে
আড্ডা জমাই চলো
এলো, এলো যে মা,
আমার দূর্গা মা
এলো, এলো যে মা,
সবার দূর্গা মা
——————-
চতুর্থীতে ব্যাকুল হৃদয়,
মজনু যে ল্যায়লারই আশায়
শাড়ি, ঘড়ি আটকাবে কী?
Filmy প্রেমে যেমন হয়
পঞ্চমীতে প্রথম দেখা,
ষষ্ঠীতে হলো পরিচয়
সেদিন থেকেই Love Story hit,
প্রথম বলে, যেমন ছয়!
এ হৃদয় ফন্দী আঁটে,
থাক সে একটু সাথে
থাকলে মা যে, কীসের ভয়?
এলো, এলো যে মা,
আমার দূর্গা মা
এলো, এলো যে মা,
সবার দূর্গা মা (
———————
সপ্তমীতে কাছে আসা,
অষ্টমীতে ছুঁলো হৃদয়
নবমীতেই ইকির মিকির,
Something Something মনে হয়!
মাস্কারা চোখ, ম্যাচিং ড্রেসে,
ঘায়েল করেছে, এ হৃদয়
দিন ফুরোলো, Selfie তুলে,
এলো শেষের কিনারায়…
খাওয়া-দাওয়া, গল্প-গানে,
বন্ধুর ইমোশানে
পুজো পুরো জমে যায়
এলো, এলো যে মা,
আমার দূর্গা মা
এলো, এলো যে মা,
সবার দূর্গা মা
Song: Elo Je Durga Ma
Singer: Snigdhajit Bhowmik , Deyashini Roy, Rabisankar RSR
Lyrics: Somraj Das
Music: Rabisankar RSR