Home ArtistAditi Chakraborty Aditi Chakraborty – Aye Brishti Jhepe Lyrics

Aditi Chakraborty – Aye Brishti Jhepe Lyrics

by admin

আয় বিষ্টি ঝেঁপে,

ধান দেবো মেপে,

ধান গেলো গড়াগড়ি

বিষ্টি এলো তাড়াতাড়ি।।”

ঐ আন্ধারে মেঘ ডাকিল

মনময়ূরী নাচিল,

আয়রে কালা বিষ্টি ভিজি চল,

ও চলরে,

ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল,

চলরে ঝমঝমাঝম বিষ্টি ভিজি চল।।

কচু পাতা দিয়া রে

মাথা ঢাকা নিয়া রে,

ক‍্যামনে একা যাবো যমুনায়,

ঐ পিছল পিছল পথেতে

হাতখানি তোর হাতেতে,

চল যাই চল,

কদমতলে চল।। ও চলরে…

ইমন বাদলদিনে রে

কালা কুথা গেলি রে,

পীরিত আগুন গেল বাড়িয়া,

অঙ্গ ভেজে জলেরে

আগুন জ্বলে মরমে,

তুকে পাবার কতই করি ছল।।

ও চলরে….

Song: Aye Brishti Jhepe
Singer: Aditi Chakraborty

Lyrics: Tathagata Bhattacharyya
Composition: Rajkumar Roy
Rhythm Design & Live Percussion: Anupam Datta

Featuring: Sreetama Baidya

Related Articles

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.