Arijit Singh – Keu Jaane Naa(কেউ জানে না) Lyrics

পাগল হয়ে আছি, তোরই কারণ

সাথে করে এনেছি, নে এই মন,

তোর হাসির ছল, তোর চুলের দল

আমাকে কেড়ে নেয়।

তোর চোখের ঝিল, জানি

পেরোনো মুশকিল, মানি

তাও পারিনা যে এগিয়ে গিয়েছে

আমারই দুটো পা।

তোকে একার দেখার লুকিয়ে কি মজা

সে তো আমি ছাড়া কেউ জানে না,

তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা

সে তো আমি ছাড়া কেউ জানে না।।

সত্যি করে বল, তোর কি মনে হয়

মনের কোলাহল কেউ কারো নয়,

ব্যস্ত আছে খুব বুকের চলাচল

মায়াবী লাগে সব রুপোলি এ সময়।

তোর চোখের ঝিল, জানি

পেরোনো মুশকিল, মানি

তাও পারিনা যে এগিয়ে গিয়েছে

আমারই দুটো পা।

তোকে একার দেখার লুকিয়ে কি মজা

সে তো আমি ছাড়া কেউ জানে না,

তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা

সে তো আমি ছাড়া কেউ জানে না।।

একলা ছিল মন ধূসর এতো দিন

এক ঝলকে তোর হয়েছে কি রঙ্গীন,

শুনতে পেলে যেই নূপুর বাজে তোর

বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন।

তোর চোখের ঝিল, জানি

পেরোনো মুশকিল, মানি

তাও পারিনা যে এগিয়ে গিয়েছে

আমারই দুটো পা।

তোকে একার দেখার লুকিয়ে কি মজা

সে তো আমি ছাড়া কেউ জানে না,

তোকে চাওয়ারা পাওয়া‌রা নয় রে সোজা

সে তো আমি ছাড়া কেউ জানে না।।

Song: Keu Jaane Naa
Movie: Raavan
Artist: Arijit Singh
Lyrics: Prosen
Music: Savvy
Programmed and Arrangement: Abhijit Nalani
Mixed and Mastered by: Subhadeep Mitra
Direction by: M N Raj
Dop: Manas Ganguly
Screenplay & Dialogue: Arnab & Anubhab
Produced by: Jeet, Gopal Madnani & Amit Jumrani

Related posts

Arijit Singh – Yeh Awarapan Lyrics

Arijit Singh, Ruaa Kayy, RUTVXK – Laiyaan Lyrics

Arijit Singh – Tere Ishk Mein Lyrics